Tuesday, 10 September 2024
ছাত্রলীগ ফিরবে জানতাম, কিন্তু এভাবে নিম্নমানের Editor হয়ে ফিরবে এটা জানতাম না!🙂 এর থেকে Sozib ভালো পারে।
Sunday, 8 September 2024
ভারতের সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার চীনের দখলে!
বাংলাদেশ ডেস্ক: ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চিনা সেনা? এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জো জেলায় নাকি চিনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এর পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
স্থানীয়েরা বলছেন, অঞ্জো জেলার কাপাপু এলাকায় চিনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চিনা সেনা! ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চিনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত।
প্রসঙ্গত, এই অঞ্জো জেলার চাগলাগাম এলাকা থেকেই দু’বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। চিন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দু’জন। স্থানীয়দের দাবি ছিল, চিনের পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)-র হাতে বন্দি রয়েছেন তাঁরা। ভারতীয় সেনার কাছে একাধিক বার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। অঞ্জোর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, ‘‘চিন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কি না। তবে আমাকে বলা হয়েছে, বেঁচে আছেন দু’জনেই।’’ যদিও অঞ্জোতে চিনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনও মন্ত্রী এখনও কোনও মন্তব্য করেননি।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা
রাঘববোয়ালদের ধরতে কঠোর উদ্যোগ নিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ প্রতিবেদক: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে।
শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গর্ভনেন্স ম্যানেজমেন্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপরে এ নিয়ে তদন্ত হবে। তদন্তে দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক, ব্যবসায়িক সংগঠন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের এরই মধ্যে একটা বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করছে। দ্রুত এটা সমাধান হবে।
শিল্প কারখানায় অস্থিরতার পেছনে কোনো কোনো রাজনৈতিক দলের ইন্ধনও রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আছে, তবে অনেকেই সহযোগিতা করছে। আশা করা যায় দ্রুত এটা সমাধান হবে।’
বাজার কারসাজি প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি, চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের। এটা বন্ধ করা হবে। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, একটা ইউনিট আগে চালু হোক। এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। আগে একটা চালু হোক।
Wednesday, 4 September 2024
শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশকে ভারত এখন যে দৃষ্টিতে দেখছে
ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক দিন ১৫ আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘ডিসটার্বিং ইন ঢাকা’।
ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, “কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে, তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কী, তা নিয়ে ভাবার!” ('ইন্ডিয়া মাস্ট থিংক বিয়ন্ড হাসিনা')।
বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমার্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে ‘বিয়ন্ড হাসিনা’ ভাববার পরামর্শ দিচ্ছে – সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল।
ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু’সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পটপরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে – বা বলা ভাল, হাসিনা-পরবর্তী বাংলাদেশে ভারত কী কৌশল নিয়ে এগোবে - দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে।
শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না, এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি।
টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক : “আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক-বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে – যেগুলো হল একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচারবিভাগ।
আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্যও একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে।”
বাংলাদেশের পেসাররা ব্যাটসম্যানদের জীবন সহজ করেছে, বললেন তামিম
বাংলাদেশ দলে পেসারদের ভূমিকা বদলেছে। একটা সময়ে পেসারদের কাজই
ছিল বলটিকে কিছুটা পুরোনো করে স্পিনারদের হাতে তুলে দেওয়া। এখন বাংলাদেশের দলের পেসাররা শুধু নতুন বলে নয়, বোলিং করেন পুরোনো বোলিংয়েও, যেকোনো পরিস্থিতিতে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়েও পার্থক্যটা গড়ে দেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। পেসারদের এমন উত্থান বাংলাদেশের ব্যাটসম্যানের কাজটা সহজ করবে বলে মনে করেন বাংলাদেশ দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। সব কটি উইকেটই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার—হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। প্রথম টেস্টেও পেসাররা তাঁদের কাজটা করেছেন।
আলাদাভাবে নিজেদের জাত চেনানো বাংলাদেশ পেসারদের প্রশংসা করে ইএসপিএনক্রিকইনফোতে তামিম বলেছেন, ‘বাংলাদেশ ভালো পেস বোলিং আক্রমণ পেলে ব্যাটসম্যানদের জীবনটা একটু সহজ হবে। সাধারণত যখন আমরা বাইরে সফর করি, উইকেটে অনেক ঘাস থাকে। এখন বাংলাদেশ পেসাররা যে সামর্থ্য দেখাচ্ছে, তাতে প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষ কেমন উইকেট হবে, সেটা ঠিক করতে দুইবার ভাববে। আগে আমরা স্পিনারদের ওপর অতিরিক্ত নির্ভর করতাম। আমাদের ভালো পেস বোলিং আক্রমণ ছিল না। প্রতিপক্ষ ঘাসের উইকেট রাখত, আমাদের কাজটা কঠিন হয়ে যেত।’
পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টেই টসে জিতেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যা বাংলাদেশকে এনে দিয়েছে বাড়তি সুবিধা। তামিমের কথাতেও এসেছে টস প্রসঙ্গ, ‘সত্যি বলতে প্রথম টেস্টে টসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথম টেস্টে বৃষ্টির পর বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দেয়। পাকিস্তান কঠিন কন্ডিশনে ব্যাটিং করেছে। দ্বিতীয় টেস্টে একই ঘটনা ঘটেছে। টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টসে জেতাটা দারুণ ছিল। তবে টস গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই সব না। সব ছোট মুহূর্তগুলো বাংলাদেশ জিতেছে।’
Tuesday, 3 September 2024
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক আটক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে আটক করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, সাবেক দুই আইজিপিকে আটক করার বিষয়ে বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।












.png)